‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ভীষণ কোমল ও সাধারণ। অভিনয় ক্যারিয়ারের বয়স তার খুব বেশি নয়। মাত্র ছয় বছর। এই অর্ধযুগেই সময়ের চাহিদাসম্পন্ন ও সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেয়া পায়েল বলেন, ‘তিন বছরের একটি কাজ আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো এখন আমার হাত-পা কাঁপছে যে, যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি, সে মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের।’
তিনি আরও বলেন, ‘আসলে আমাদের সিনের বাইরেও আসলে আমাদের খুব দারুণ সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা চরিত্রের সাথে আমার। আমার ভীষণ খারাপ লাগছে এবং এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না কারণ এটা একান্তই নিজের।’
নিজের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে কেয়া পায়েল বলেন, ‘দিনশেষে আমি মানে আমি খুবই সাধারণ একটা মেয়ে এবং যেটা হয় আমি খুবই আবেগপ্রবণ। এবং আমার মনে হয় যে আমার পরিবারে যতটুকু টাইম আমি স্পেন্ড করি, তার থেকে অনেক বেশি সময় মনে হয় আমি আমার কাজে স্পেন্ড করি।’
সহকর্মীদের নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ দাবি করে তিনি আরও বলেন, ‘সো এই কাজে যে মানুষগুলোর সাথে আমি সবসময় কাজ করি, তারা আসলে আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র হিসেবে কাজ করে অলওয়েজ।’

